ডেস্ক রিপোর্ট: আজ সকাল ১০টা ৩৮মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উক্ত ভূমিকম্পের ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র হতে পাওয়া গেছে।
উক্ত ভূমিকম্পে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঢাকায় নিহতরা হলেন- রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। মৃতদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উক্ত দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
আজ এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments