বরিশাল অফিস: ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৩ তম ও মুজাদ্দিদে যামান, কুত্ববুল আলম পীর শাহ্ সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.)-এর ৩৫ তম এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুত্ববুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর ১ম ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি ) বাদ মাগরীব কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও হযরত পীর ছাহেব কেবলার গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্ভোধন করা হয়। এরপর সারারাতব্যাপী খতমে সবিনা পড়া হয়।
আজ তিনদিনব্যাপী মাহফিলের ২য় দিন। আগমীকাল বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত হবে ইনশাআল্লাহ। মাহফিলে পীর-ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে দাওয়াত জানিয়েছেন হযরত পীর ছাহেব কেবলার পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments