ডেস্ক রিপোর্টঃ ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট রোড এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ। বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় বেশ কিছুদিন ধরে ওই সড়কের বেহাল দশার কারনে যানজটের আশঙ্কায় জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা দিয়েছে বিআরটি।
আজ বুধবার এ বিষয়ে বিআরটি প্রকল্প পরিচালকের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়নের কাজ চলমান থাকবে। ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
বিআরটি প্রকল্পের তথ্য অনুযায়ী, বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। প্রকল্পের মধ্যে আছে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু।
আমাদের সময়.কম
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments