ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দু’দিনব্যাপী সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পি-ফোর ডি প্রকল্পের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক। সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি। কর্মশালায় রিপোর্টিং লেখার কৌশল নিয়ে আলোচনা করেন মাসরুর জামান এবং তথ্য অধিকা আইন নিয়ে সৈয়দ জাহিদুল ইসলাম ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি নিয়ে আলোচনা করেন মোঃ জাহেদুল ইসলাম। পরে কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন কর্মশালার সমন্বয়ক এস. এম রাফিউল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে বৃটিশ কাউন্সিল ও মন্ত্রী পরিষদ বিভাগের পিফোরডি প্রকল্পের সহায়তায় আয়োজিত কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গনমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments