স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস উইং জানান, হাদীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দ্রুত বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানাগেছে, সংশ্লিষ্ট সরকারি উদ্যোগে এয়ারঅ্যাম্বুলেন্সের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় এয়ারঅ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন।
আজ দুপুর দেড়টায় হাদীকে নিয়ে এয়ারঅ্যাম্বুলেন্সের ফ্লাই করার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments