রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (১২ অক্টোবর ) দুপুর দেড়টার দিকে স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা দোকান থেকে ঝালমুড়ি ও ভেলপুরি খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রথমে স্কুলের অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা ঝালমুড়ি ও ভেলপুরির দোকান থেকে একটু মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায়। খাওয়ার পর প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয় এর পর পরই দশম শ্রেণীর সোহানা,আয়েশা, হাবিবা,মরিয়ম, ও ফাতেমা অসুস্হ হয়ে পরে । ধারণা করা হচ্ছে, স্কুলের সামনে খোলা দোকানের ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত।
স্কুলের সহকারি শিক্ষক বাবু কল্লোল সরকার জানান এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments