পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: জাহিদুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর বউ বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। জাহিদুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জাহিদুল চন্দ্রিমা থানার প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চলের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী’র সামনে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: মোস্তাক আহম্মেদ, এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁদের টিম আজ দুপুর পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আরএমপি’র চন্দ্রিমা থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ আসামি জাহিদুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আসলাম আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে চন্দ্রিমা থানার এসআই মো: রেজাউল করিম গত ২০২২ সালের ৩১ আগস্ট আসামি জাহিদুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে ৬ মাসে সাজা প্রদান করেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments