ভোট গ্রহণ এক ঘন্টা বাড়িয়েছে কমিশন
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, চলতি সপ্তাহে মধ্যে যে কোন দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এরআগে সকাল থেকে নির্বাচন ভবনে ১০ম কমিশন বৈঠক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দন সভাপতিত্ব করেন। বৈঠকে চার কমিশনার, ইসি সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সানাউল্লাহ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে।
তিনি জানান, ভোট দেওয়ার সময় এক ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর ফলে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণের নির্দষ্ট দিন, মনোনয়ন পত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ -সব বিষয় চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সানাউল্লাহ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ইতিমধ্যে মাঠ প্রশাসনের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, চলতি সপ্তাহের যেকোন দিন অনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা করে জাতির উদ্দেশ্য ভাষণ দিতে পারেন নির্বাচন কমিশন।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments