বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রেল লাইনের উপরে যানজটে আটকে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১১-৪৩৭৪) ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের ১ নং রেলগেটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে হতাহতদের উদ্ধারসহ ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করেন।
৯ জনকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের মধ্যে রুহুল মিয়া, কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা, মনির হোসেন (২৬), ও শাকিল (১২) এর নাম জানা গেছে।
এছাড়াও সাত বছরের অজ্ঞাত শিশুকে পা কাটা অবস্থায় ঢামেকে কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে পাঠানো প্রত্যেকের শরীরের বিভিন্ন অঙ্গে গুরতর জখম রয়েছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগে আমেনা আক্তার (৪০) নামে এক নারী চিকিৎসাধীন রয়েছে। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিক নিহতদের তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংশ্লিষ্ট গেটম্যানের অসর্তকতায় এ দুর্ঘটনাটি ঘটেছে ব। তারা বলছেন, বাসটি পূর্বের থেকে সিগন্যাল দিলে এই দুর্ঘটনা ঘটতো না।
জানাগেছে, ১নং রেল গেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ওই সময়ে ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। তবে ট্রেনের চালক ট্রেনটিকে থামাতে সর্বস্ব চেষ্টা করেছেন। না হলে দুর্ঘটনার বিষয়টি আরো বড় হতো। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের সি এম আক্তার হায়দার জানান, ৫টা ২০ মিনিটে ট্রেনটি (ট্রেন নং-৯৩০) ঢাকা থেকে ছেড়ে এসে ৬টা ৫ মিনিটে নারায়ণগঞ্জে দূর্ঘটনার স্বীকার হয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments