স্টাফ রিপোর্টার: লোক দেখানো নয় মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
তিনি আজ রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদ এর ৫৮ তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন দূরত্ব নেই।
সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যানের মধ্যে WAB 'র প্রেসিডেন্ট ডক্টর পর্নচাই পালোওধাম্মা, WBFC'র প্রেসিডেন্ট ডক্টর ওয়ানারাত বুরসিতিপর্ন , কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া , উপন্যাসিক হরিশংকর জলদাস ও ডাক্তার এমকে সরকার, ড. সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অতিথি রঞ্জন বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও বাসাবো কমলাপুর হইতে প্রকৌশলী মিহির বড়ুয়া অনেক সুধী বৃদ্ধ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments