স্টাফ রিপোর্টর: আজ থেকে ক্লাসে ফিরছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি মেনে নেওয়ায় এই সিদ্ধান্ত দেন জোটের সদস্য সচীব দেলাওয়ার হোসাইন আজিজি।
তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়া হবে।
তিনি আরও জানান, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আজ বুধবার থেকে শ্রেনীকক্ষে ফিরছি।
গতকাল বাড়ুিভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মতি জানান অর্থমন্ত্রণালয়। দুইধাপে আন্দোলনকারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে। অন্তর্বতী সরকারও বিষয়টি নিয়ে বিবৃতি প্রদান করেছেন।
গত ১৩ আগষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা মূল বেতনের ওপর মথায়শ হারে বাড়িভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন।সেখান থেকে দুই মাসের আলটিমেটাল দেন
১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ভোগান্তি এড়াতে ওই দিন বিকেলে প্রেসক্লাব ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন।
এরআগে রোববার বিকলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে 'ভূখা মিছিল' বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।দেড় ঘন্টা সময় মাজার মোড়ে অবস্থান করে তারা শহীদ মিনারে ফিরে যায়।
রোবাবর (১৯ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments