স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষ্যে গত বছরের ন্যায় ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ২৫ মার্চ হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। বিআরটিসির অপারেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ ২০ মার্চ হতে বিআরটিসি'র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়েছে এবং আগামী ০৫ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিম্নবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে, কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে,
গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে,
জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে,
মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে,
মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে,
গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুটে,
যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুটে,
নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা রুটে,
নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে: স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটে,
কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে: সিলেট, সুনামগঞ্জ রুটে,
সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে: ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর, চট্টগ্রাম রুটে,
দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-দিনাজপুর রুটে ,
সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: চট্টগ্রাম রুটে,
বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে: যশোর, রংপুর, বরিশাল রুটে,
রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা রুটে,
খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে,
পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে: গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে,
ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে: গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে,
চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, সিলেট, ভোলা রুটে,
টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে,
বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে
যাত্রীসাধারণকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)- এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাস রির্জাভের জন্য নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে:
ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাঃ ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবাঃ ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১০৮১৫৮৫৬ , গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৭৩৪১৫৫৩৮৪ , নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো- মোবাঃ ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবাঃ ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবাঃ ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবাঃ ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবাঃ ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবাঃ ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবাঃ ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবাঃ ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবাঃ ০১৭১৯৪০৯৪০৮।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments