ডেস্ক রিপোট: আজ রোকেয়া দিবস। বাঙালী নারী জাগরণের অগ্রদূত, সামৌের পথিকৃৎ, সাহিত্যিক এ সমাজসংস্কারক বেগেম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এ মৃত্যুদিন ৯ ডিসেম্বরকে ঘিরেই বাংলাদেশে দিনটি পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়।
জন্ম এ শৈশব
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা ভেদ করে নারীদের শিক্ষার পথে আলো জ্বালানোর সংগ্রামে আমৃত্যু নিবেদিত ছিলেন।
নারী জাগরণের পথিকৃৎ
রোকেয়া বিশ্বাস করতেন, নারী ও পুরেষের সমান অধিকার প্রতিষ্ঠা না হলে সমাজের অগ্রগতি অসম্ভব। তিনি নারীশিক্ষা বিস্তারের রক্ষ্য নিয়ে প্রথমে পাটনায় ,সাখাওয়াত মেমোরিয়াল গালর্স স্কুল' এবং পরে কলকাতায় একই নামে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার প্রবন্ধ, গল্প ও উপন্যাস নারীর ন্বাধীন বুদ্ধিচর্চা, আত্সমর্যাদা ও সামাজিক মুক্তির বার্তা বহন করেছে।
'অবরোধবাসিনী' সিলতানার স্বপ্ন' 'মতিচুর'- তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে অন্যতম।
মৃত্যু
দীর্ঘ সংগ্রামী জীবনের অবসান ঘটে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর-ঠিক জন্মদিনেই-যখন তিনি কলকাতায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
রোকেয়া দিবসের তাৎপর্য
নারী অধিকার ও মুক্তি আন্দোলনের রোকেয়ার অবদান অমলিন হয়ে আছে। তাই তার আদর্শকে স্মরণ করে প্রতিবছর ৯ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় রোকেয়া দিবস। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এ সাহিত্য-সাংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজন করে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেগম রোকেয়ার স্বপ্ন-একটি বৈষম্যহীন, শিক্ষিত, মুক্ত মননের সমাজ-আজও আমাদের পথ দেখায়।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments