রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ওসির মানবিকতায় দুগ্ধপোষ্য দুই শিশু ফিরে পেল পাষাণ বাবা কর্তৃক অত্যাচার করে তাড়িয়ে দেওয়া তাদের মমতাময়ী মাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিদিহার গ্রামে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে দুগ্ধপোষ্য দুটি শিশু সন্তানকে নিজের কাছে রেখে স্ত্রী তানিয়া বেগমকে (২৫) ঘর থেকে তাড়িয়ে দেয় পাষাণ স্বামী কবির সরদার (৪০)'। শনিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় শিশু দুটির মা তার আদরের সন্তানদের ফিরে পেতে থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন তাৎক্ষণিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনকে শিশু দুটি মায়ের কাছে ফিরিয়ে দিতে নির্দেশ দেন। পুলিশ শিশুদের উদ্ধারে দিদিহারে কবির সরদারের বাড়িতে গেলে পুলিশ আসার খবর পেয়ে শিশু দুটিকে নিয়ে সে ঘর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের প্রচেষ্টায় শিশু দুটিকে রাত ১১ টায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ফলে মাকে অত্যাচার করে তাড়িয়ে দেওয়ার ১৯ ঘণ্টা পর দুগ্ধপোষ্য দুই শিশু ফিরে পেল তাদের মমতাময়ী মা। দু'শিশু সন্তান ও মায়ের এ মিলনে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরেন গভীর আলিঙ্গনে। মা স্নেহ চুম্বনে সিক্ত করেন নাড়ীছেড়া ধন দু'সন্তানকে।
এ সময় আবেগাপ্লুত মা ও দুগ্ধপোষ্য শিশু দুটিকে দেখে সেখানে উপস্থিত কেউই অশ্রু সংবরন করতে পারেননি।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ১৪ জানুয়ারি শুক্রবার বিকালে স্বামী-স্ত্রী'র কলহের জেরে শিশুদুটিকে রেখে তাদের মাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে মাকে না পেয়ে খাওয়া ও ঘুম ছেড়ে শিশু দুটি অনবরত কান্নাকাটি করছিল। শিশু দুটি তাদের প্রাণপ্রিয় মায়ের কোল ফিরে পাওয়ায় বানারীপাড়া থানার মানবিক ওসি মো. হেলাল উদ্দিনের মহানুভবতার প্রশংসা করে এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments