রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ১৮৮৯ সালে স্থাপিত বরিশালের ঐতিবাহী বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোশিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) শরৎ"র স্নিগ্ধ বিকেলে ঢাকায় হাইকোর্টের প্লাটিনাম লাউঞ্জে দেশবরণ্যে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এটিএম খলিলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদুর রহমানকে আহবায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ আব্দুল্লাহ আল মাহাবুবকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক গোলাম মাহামুদ মাহাবুব মাষ্টার,আশিকুল ইসলাম আজাদ ও সাজ্জাদ হোসেন, সদস্য
মাসুমা আলম বেবী, মো: জাকির হোসেন, মো:এমাম হোসেন, তারিকুল ইসলাম, মো:শাহিনুজ্জামান, সোহেল সানি, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুস সালাম, মো.জামাল রেজা, মো. মিজানুর রহমান, কে এম শফিকুল আলম জুয়েল, মো.আতিকুর রহমান, মো. সাইদুর রহমান, শামসুদ্দিন আহমেদ, এইচ এম আখতার হোসেন, মোহাম্মাদ আবদুর রব, মো. শাহ জামাল খান, মো.মাসুম বিল্লাহ মনু, দেবাশীষ দাস, মো. হাবিবুর রহমান জুয়েল, শীবানন্দ শীল, রাহাদ সুমন, মো. নাজমুল হোসেন শামীম ,সুজন হালদার, মো. সাব্বির আহমেদ রাজন, মো. রিয়াজউদ্দিন খান, মো. জাহিদ হোসেন,ও সাব্বির মোরশেদ শিশির। এদিকে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টিটিউশন (পাইলট) স্কুলের অ্যালামনাই এসোশিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments