মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ফরিদপুরে পৃথক অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।
সোমবার দুপুরে র্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় আকবর সরদার (৪১), সজীব (৩৮), রাহাত বেপারী (৩৪) ও দিপু কুমার শীল (৪২) নামে চার কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি।
র্যাব জানিয়েছে, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অ ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেও ...
সব মন্তব্য
No Comments