ডেস্ক রিপোর্ট: এশিয়া প্যাসিফিক অঞ্চলের (এপিএসি) ১৬টি দেশের ১২০ জন মেধাবী শিক্ষার্থী ‘টেকফরগুড ২০২২ গ্লোবাল কম্পিটিশন’র মধ্য দিয়ে ‘টেক ফর গুড’ প্রোগ্রামের পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এ শিক্ষার্থীরা ২০২৩ সালের জানুয়ারি মাসে টেকফরগুড ২০২২ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই রাউন্ডে অংশগ্রহণকারী শীর্ষ ফাইনালিস্টরা আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিচারক প্যানেলের সামনে নিজেদের ফাইনাল প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবে।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য স্থানীয় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও, তাদের আইসিটি দক্ষতা ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত ও বাণিজ্যিকভাবে সক্ষম এমন সমাধান খুঁজে বের করতে উদ্বুদ্ধ করা এবং সবশেষে, তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে সহযোগিতা করা। এটি তরুণদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা সর্বাধুনিক ডিজিটাল ট্রেন্ড ও সাধারণ সামাজিক বিষয় চিহ্নিত করতে কীভাবে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগানো যায় সে সম্পর্কে ধারণা পায়।
প্রতিযোগীরা টেকফরগুড’র মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও উদ্যোগ দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন এবং একইসাথে, তাদের সামাজিক দায়িত্ববোধ সমৃদ্ধ হবে। সিডস ফর দ্য ফিউচার ২০২২ প্রতিযোগীরা টেকফরগুড কার্যক্রমের মাধ্যমে বর্তমানের সামাজিক সমস্যার জন্য প্রযোজ্য এমন প্রযুক্তিগত সমাধান তৈরি করতে সক্ষম হবে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments