সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন তাই সব প্রাথমিক বিদ্যালয়গুলি সরকারীকরণ করা হয়েছে।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments