ডেস্ক রিপোর্ট: কক্সবাজার বিমানবন্দরকে 'আন্তর্জাতিক বিমানবন্দর' ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় স্বীকৃতি স্থগিত করেছে সরকার। বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার (২৪ অক্টোবর) এবিষয় দাপ্তরিক সিদ্ধান্ত হওযার কথা জানিয়েছেন।
চলতি মাসের মাঝামাঝি কক্সবাজার বিমানন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ১২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণায়লের সি১- শাখার যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনেবলা হয়, দি সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪ এর রুল ১৬ সাব রুর (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমান বন্দরকে কক্সবাজার আন্তর্হাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরপর বেবিচক ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানাযায়, প্রজ্ঞাপণ জারির ফলে কক্সবাজার রুটে আন্তর্জাতিক ফ্লাইট সিগগিরই শুরু হতে যাচ্ছে।
কক্সবাজার বিমানবন্দররের পরিচালক গোলাম মুর্তজা হোসেন জানান, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। কিছু কাজ বাকি থাকলেও আশা করা যায় এ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments