ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, রাজশাহী জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠিয়ে দেয়ার হুমকি বিএনপি’র সন্ত্রাসী চরিত্রেরই বহি:প্রকাশ। গণআন্দোলনে জনগণকে সমবেত করতে ব্যর্থ হয়ে তারা ২০১৪ -এর মত সন্ত্রাসী পথ বেছে নিয়েছে এবং এক্ষেত্রে লক্ষ্যবস্তু করেছে প্রধানমন্ত্রীকে। তাদের নেতা জিয়াউর রহমানও এভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই মনোভাবেরই প্রকাশ ঘটেছে রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে। মেনন বলেন, বিএনপি’র এই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র দুতাবাস কর্তৃক সম্প্রতি তাদের নাগরিকদের প্রতি নেয়া সতর্কবার্তার সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। না হলে দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন এই সতর্কবার্তার কোন যুক্তি মেলাভার। প্রধানমন্ত্রীকে হত্যার এ ধরণের একটি পরিস্থিতি তৈরীতে লিপ্ত এবং তার ফলে দেশে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে সে সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতেই মার্কিন দুতাবাস সম্ভবত: এই সর্তকবার্তা দিয়েছে। মেনন বলেন, বিএনপি কেন, কোন শক্তিই যাতে হত্যা-অভ্যুত্থানের রাজনীতির পুণরাবৃত্তি করতে না পারে তার জন্য দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাশেদ খান মেনন আজ ২৩ মে ওয়ার্কার্স পার্টির সদ্য অনুষ্ঠিত পঞ্চাশ বছর পুর্তি সমাপনী অনুষ্ঠানের পর্যালোচনা সভায় একথা বলেন।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
সব মন্তব্য
No Comments