ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনের ভূবেনেশ্বর নদ থেকে শ্রমিক দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. তুষার (৩০) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সামশুল হকের ছেলে।
বুধবার (১ মে) দুপুর ১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী বলেন, চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদ হতে কয়েক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। সরকারি জায়গা হতে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
সব মন্তব্য
No Comments