উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের শহীদ মোল্লার ছেলে ৮ম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্র হৃদয় মোল্লার (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ বানারীপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় বানারীপাড়ার রায়েরহাট টিএন্ডটি মোড় সংলগ্ন কারসা ফাউন্ডেশনের মাঠ কর্মী জাহিদ হোসেন পূর্ব নারায়নপুর শহীদ মোল্লার ঘরে কিস্তি আদায়ের জন্য যান। এ সময় ঘরে টাকা না থাকায় শহীদ মোল্লার স্ত্রী, নিহতের মা ঝুমুর বেগম পার্শ্ববর্তী বাড়িতে টাকা সংগ্রহের জন্য ছুটে যান। এ ব্যাপারে নিহতের মা ঝুমুর বেগম জানান, কারসা ফাউন্ডেশনের মাঠকর্মী জাহিদ স্যারকে ঘরের মধ্যে রেখে টাকা সংগ্রহে ছুটে যাই। কিছু সময় পরে এসে শুনি আমার ছেলে হৃদয় ঘরের দরজার দৌড়ের সাথে মাপলার পেচিয়ে ঝুলে রয়েছে। আমার ছেলেকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমার স্বামী সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কারসা ফাউন্ডেশনের মাঠকর্মী জাহিদ হোসেন জানান, আমি ওই ঘরে গিয়েছিলাম সত্য, সদস্য ঝুমুর বেগম টাকা খুঁজতে যাওয়ায় আমি অন্য সদস্যদের ঘরে কিস্তির টাকা কালেকশন করতে যাই। নিহতের পিতার ডাক চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে হৃদয় বিদারক ঘটনা দেখে মর্মাহত হই। তবে এ বিষয়ে আমি কিছুই জানিনা। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, হাসপাতালে রহস্যজনক মৃত্যুর খবর শুনে হৃদয় মোল্লা (১৪) এর লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নিহত হৃদয় মোল্লা পূূর্ব নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments