রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রপ পিএফজির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর পিএফজির পিস এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজির পিস এ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, শান্তিগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির নারী এ্যাম্বাসেডর স্বপ্না বেগম, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
সভায় সমাজের সকল স্থরে ষান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর পলাশ বাজারে সম্প্রীতি সমাবেশ এর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।
সভায় বক্তব্য রাকেন, বিশ্বম্ভরপুর পিএফজির মিজানুর রহমান, সুমন চক্রবর্তী, সিরাজুল ইসলাম, শিব্বির আহমদ, হুসাইন আহমদ, মো. নাসির, সংগীতা হাজং, জুবায়ের আহমদ প্রমূখ।
উভয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ ডিসেম্বর সকালে পিএফজি এবং ওয়াইপএজির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করা হবে। ১৮ ডিসেম্বর বিকেলে পলাশ বাজারে পিএফজি উদ্যোগে সমাজের সকল স্থরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মীয় নেতা, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
সব মন্তব্য
No Comments