ডেস্ক রিপোর্ট: বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আগামী সপ্তাহে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, গাইবান্ধার প্রতিবেদনের দ্বিতীয় দফায়ও বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। ১৭টির মতো কেন্দ্রে অনিয়ম পাওয়া গেছে। ডিসি-এসপির কতটুকু সম্পৃক্ততা আছে, সেটা দেখে ব্যবস্থা নেব। আগামী সপ্তাহে একেবারে ডিটেইল পেয়ে যাবেন। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনের ওপর বিভিন্ন দেশের কূটনীতিকদের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, বিদেশি কূটনৈতিকদের আচরণ জেনেভা কনভেনশন দ্বারা সীমাবদ্ধ, তাদের এর মধ্যে থাকাই ভালো।
গাইবান্ধার ভোট অনিয়মে ডিসি-এসপিরা জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ জড়িত থাকে, আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেব, কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে না হবে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী হয়তো বিশালসংখ্যক। তিরস্কার করাও কিন্তু শাস্তি, সেটাও হতে পারে। কিছু কিছু আমরা নিজেরাই করতে পারব। কিছু আছে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের কর্তৃপক্ষ অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেবে। ডিসি-এসপির কতটুকু সম্পৃক্ততা আছে, সেটা দেখে ব্যবস্থা নেব। এজেন্টরা যে নিজেরাই ভোট দিতে গিয়েছেন, ইনফ্লুয়েন্স করেছেন, এটা তো আমরা দেখেছি। নির্বাচনি এজেন্টের দায় তো প্রার্থীর ওপরেই বর্তায়।
ইসি আনিছুর বলেন, ‘অনিয়ম তো হয়েছেই। কেউ তো অস্বীকার করছে না। মিডিয়াতেও এসেছে। অনিয়ম হয়েছে, বিধিতে যা আছে সে শাস্তিই হবে। অপরাধের মাত্রা দেখে শাস্তি নির্ধারিত হবে। সরাসরি আমরা শাস্তি দিতে পারব না। কিছু কিছু মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা অ্যাপ্লাই করব। তপশিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে। ব্যবস্থা আগে নেই। তারপরই সব ঠিক হয়ে যাবে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments