স্টাফ রিপোটার : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে, সেটি সাংবাদিকের বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা স্বীকার করি, আপনারা নির্ভিক সাংবাদিক।সত্য তথ্য প্রকাশ করলে এই সরকার কোনো সাংবাদিককে বাধা দেবেনা।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।এসময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সেখানে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, এটা ঠিক যে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যখন তথ্য দেয়া হবে না, সেখানে যদি প্রাইমাফেইসি (প্রাথমিক দৃষ্টিতে) মামলা না থাকে, তাহলে সেটা নির্ধারণ করার জন্য আগে একটি সেলে পাঠানো হবে।সেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলা নেয়া হবে।
‘কিন্তু গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি করা হয়েছে, ক্লিপটি (একাত্তর টেলিভিশনের) যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা হয়, সেটির তথ্য-উপাত্ত সেইক্লিপটির মধ্যে ছিল।সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেলে পাঠানোর দরকার পড়েনা বলে মামলাটি হয়েছে,’যোগ করেন মন্ত্রী।
নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, ওই ভদ্রমহিলাকে যখন তুলে নেওয়া হয়, তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিলনা।পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।ডিজিটাল নিরাপত্তা আইন এখানে অপব্যবহার করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যহার হচ্ছে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, দু-একটি মামলায় এটি হচ্ছে।আমরা ব্যবস্থা নিচ্ছি।যেখানে আমরা দেখছি এর অপব্যবহার হচ্ছে, সেখানেই আমরা অপব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছি।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments