স্টাফ রিপোর্টার: সারাদেশে বাউলদের ওপর হামলা ও আক্রমণের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠানে বাঁধা দিয়েছে একদল যুবক। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে 'সম্প্রীতি যাত্রা' নামে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে বাঁধা ও হাতাহাতির ঘটনাসহ 'ব্যাকড্রপ' ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানাগেছে, শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে 'গানের আর্তনাদ' নামে অনুষ্ঠান চলছিল। এক পর্যায় 'জুলাই মঞ্চ' ব্যানারে কিছু যুবক মিছিল নিয়ে অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি করে। তারা অনুষ্ঠান বন্ধ করতে চাপ প্রয়োগ করেন। এবং বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।এপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।
আয়োজকদের পক্ষে শিল্পী বিথী ঘোষ বলেন, আমাদের আয়োজন চলাকালীন এক দল যুবক 'জুলাই মঞ্চেরের ব্যানারে অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে 'ব্যাকড্রপ' ভেঙে দেন।
এক পর্যায় হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন। কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা বলছি, আমাদের কাজটা আমাদের করতে দেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments