ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ রাত পবিত্র শবে বরাত পালিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পরিচিত। এ রাতকে মুসলিম ধর্মাবলম্বীরা ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী নামেও অভিহিত করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেন এবং অসংখ্য গুনাহ মাফ করেন।
শবে বরাত উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও নফল নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও আত্মশুদ্ধির মাধ্যমে সময় কাটান। পাশাপাশি মৃত স্বজনদের মাগফিরাত কামনায় কবর জিয়ারতের রেওয়াজও রয়েছে।
এ উপলক্ষে অনেকেই দিনভর নফল রোজা পালন করেন এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে হালুয়া, রুটি ও বিভিন্ন খাবার বিতরণ করেন। আলেম-ওলামারা এ রাতে অহেতুক কর্মকাণ্ড পরিহার করে বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
পবিত্র এই রাত মুসলমানদের জন্য আত্মসংযম, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments