নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : “তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ়্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ সহ গণমাধ্যমকর্মীবৃন্দ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments