কুমিল্লা অফিস: কুমিল্লার লাকসামে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়দের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ লাকসামে যোগদানের পর অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন।
সচিব পরিচয়ে প্রতারনার মাধ্যমে একটি মহল তাকে বদলী করিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে।
আমরাসহ লাকসামের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহরের দাবি করছি।
মানববন্ধনে অংশ গ্রহন করেন ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসুচি ঘোষণার হুমকি দেন।
পাসাপাশি লাকসামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বদলি আদেশ প্রত্যাহারের ব্যাপারে সোচ্চার রয়েছেন৷
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments