ডেস্ক রিপোর্ট: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা যাঁকে অনুসরণ করলে মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হবো, তিনি হলেন সর্বোত্তম আদর্শের অধিকারী প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ)। তাঁকে কিভাবে অনুসরণ ও অনুকরণ করতে হবে তার জ্বলন্ত উদাহরণ সাহাবায়ে কেরামগণ (রাঃ)। তাঁরা উম্মাহর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। রাসুলুল্লাহ (সাঃ)-এর নির্দেশনা সাহাবায়ে কেরামগণ (রাঃ) অক্ষরে অক্ষরে পালন করতেন। নবীজি (সাঃ) -এর নির্দেশনার সামনে তাদের কোনো বক্তব্য থাকত না। যেকোনো সাহাবী (রাঃ)-এর জীবনধারা পর্যালোচনা করলেই তাহা স্পষ্ট হয়ে যায়। তাঁরা আমলের ক্ষেত্রে খুবই অবিচল ছিলেন। তাই আমাদেরকে প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ) -এর আদর্শে আদর্শবান হতে হবে। সর্বোপরি নবীজী (সাঃ)-এর পদাঙ্ক অনুসরণের মধ্যেই আমাদের যাবতীয় মুক্তি, সমৃদ্ধি ও কল্যাণ নিহিত।
গতকাল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন বানিয়াকান্দি খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয় ও বিশেষভাবে মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments