ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলা লক্ষ্মীছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষিত ঠ্যাঙাড়ে ‘নব্য মুখোশ’ সন্ত্রাসী কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাবেক সদস্য অংসালা মারমাকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ সোমবার (২২ জানুয়ারি ২০২৪) পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও সাধারণ সম্পাদক রুপান্তর চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় অপহৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনা তুলে ধরে বলেন, গতকাল লক্ষ্মীছড়ি হাট বাজারে নিজেদের উৎপাদিত ফসল বিক্রির জন্য অংসালা মারমা বাজারে যান। সকাল ৮টায় লক্ষ্মীছড়ি বাজারে পৌঁছালে বাবু মারমার নেতৃত্বে সেখানে অবস্থানরত ‘নব্য মুখোশ’ সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাকে কোথায় রাখা হয়েছে কোনো হদিস পাওয়া যায়নি।
নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা ও উপজেলা সদরে রাষ্ট্রীয় বাহিনীর ক্যাম্পের আশে-পাশে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে সাধারণ জনগণকে হয়রানি, নির্যাতন, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীর নির্দেশনায় চাঁদাবাজি, খুন-গুম-অপহরণের মতো জঘণ্যতম ঘটনা ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। জনগণ সন্ত্রাসীদের এ ধরনের অপকর্ম বন্ধের দাবি জানালেও সরকার-প্রশাসন ও রাষ্ট্র জানগণের দাবিকে কর্ণপাত করছে না। ফলে অংসালা মারমার মত শত শত মানুষ সন্ত্রাসীদের হাতে হয়রানি, নির্যাতন, অপহরণের শিকার হচ্ছে।
নেতৃদ্বয়, অবিলম্বে অংসালা মারমাকে অক্ষত অবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়া এবং ‘নব্য মুখোশ’ সন্ত্রাসীদের অপকর্ম বন্ধ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়া ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিতে সরকার ও রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments