বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ নিখোঁজের ৫দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে বৃহস্পতিবার (২ মে) তৈইমুল হক (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত, তৈইমুল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ননতোর-গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই ভুট্টাক্ষেতের মালিক আমিরুল ইসলাম ক্ষেতে সেচ দিতে গেলে দুর থেকে গন্ধ পান এবং ক্ষেতে ঢুকলে একটি মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক থানায় খবর দিলে খবর পেয়ে এডিশনাল এসপি (অবস এন্ড ক্রাইমস) আসাদুজ্জামান, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে, নিহত'র ভাই নজরুল ইসলাম জানান, আমার ভাই তৈইমুল গত শনিবার সকালে আত্মীয়র বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিন থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। নজরুল আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে রামপুর এলকায় একজন বয়স্ক লোকের লাশ পাওয়া গেছে শুনে আমি সেখানে গিয়ে লাশটি দেখে ভাই তৈইমুলের বলে চিনতে পারি।
থানার ওসি জানান, এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মৃত তৈইমুল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
সব মন্তব্য
No Comments