কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ির বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসেন বলেন, খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেনি।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নুরুজ্জামান কাফি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিত লাভ করেন। এছাড়া বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথাও বলেছেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments