স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি। দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজী ও দলবাজীর বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্য মুক্ত কল্যাণরাষ্ট্র গড়তে চাই। দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে। আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এসএটিভি, এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে পার্টির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে জাতীয় পার্টি চেয়ারম্যান তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এসএটিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
এসময় এসএটিভি, এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আশির দশক থেকে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতি করছি। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর অনুসারী হিসেবে জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবো। জাতীয় পার্টির রাজনীতি সুস্পষ্ট এবং কল্যাণময়। দেশের মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর কথা মনে রেখেছেন। তাই আগামী দিনে জাতীয় পার্টি অত্যান্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর প্রমুখ।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments