ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি বুধবার ( ১৮ সেপ্টেম্বর ২০২৪) এক বিবৃতিতে, ১৭ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রামের বোয়ালখালীতে দলের সাবেক কার্যকরী সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, জননেতা মইনউদ্দিন খান বাদলের সমাধিতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে বলা হয়, একজন বীরমুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতার সমাধি ভাংচুরের জঘন্য ঘটনার মধ্য দিয়ে হিংসা—প্রতিহিংসার বিকৃত মনোভাবের কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে। বিবৃতিতে জননেতা মইন উদ্দিন খান বাদলের সমাধিতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে যুক্তদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments