দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২জন আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ১টি মাগাজিন, ১রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ২ কেজি গাঁজাসহ মাহবুব ইসলাম (৫২) ও ফিরোজ খান (৫৬) কে আটক করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৯ অক্টোবর) বৃস্পতবিার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মাহাবুল ইসলামের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম কে আটক করা হয়। সে গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় বিজিবি;র টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান নামে এক মাদক কারবারীকে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় তার সাথে থাকা অপর মাদক কারবারী হোসেন উদ্দিন (২৫) ও বাবুল হোসেন (৩০) পালিয়ে যায়। আটক সীমান্তের শীর্ষ মাদক কারবারী ফিরোজ খান রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে।
অপরদিকে বুধবার (৮অক্টোবর) রাত ৮টার দিকে, একই ব্যাটালিয়নের চলিøশপাড়া বিওপির বিজিবি সদস্যরা আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
অস্ত্র ও মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২জন আটক হলে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments