পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন,দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
মিনু বলেন,৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন,আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকেকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা।
এর আগে,বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় নগরীর জিরোপয়েন্টে বড় মসজদি চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু।
এদিকে,নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি।মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা,সদস্য সচিব মামুনুর রশীদসহ নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments