স্টাফ রিপোর্টার: নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে দরিদ্র নারীদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। সংগঠনটির পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী দলসদস্যদের আয়মূলক কাজ পুনরায় শুরু করার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদানে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত নারী দলসদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুননেছার সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপিএস’র কেন্দ্রীয় সহকারি সমন্বয়কারী সিঁথি ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতার অভাবসহ নানা কারণে দরিদ্র নারীরা পিছিয়ে পড়ছে। অনেক চেষ্টা থাকলেও সহায়তার অভাবে নিজের পায়ে দাড়াতে পারছে না। এমতাবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এধরণের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নিলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। একইসঙ্গে জাতীয় উন্নয়নও নিশ্চিত হবে। তারা নারীদের ঋণ সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
রমজান মাসের আগেই এধরনের ব্যবসায়ী সহায়তা উপকরণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সহায়তা গ্রহণকারী নারীরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের প্রত্যেকে ৫ হাজার টাকার বিভিন্ন ধরণের ক্ষুদ্র ব্যবসা উপকরণ ও ব্যবসা সংশ্লিষ্ট সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments