ডেস্ক রিপোর্ট: গত ১১ এপ্রিল বিকালে ঢাকার জেলার সাভারের নিউমার্কেট এলাকার চাপাইন রোডে পাওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই ঢাকা জেলা। নিহত ওই নারী সাভারের বিরুলিয়া (বড় কাকর) গ্রামের মানিক মিয়ার মেয়ে নূর নাহার (৪৬)।
গত ১১ এপ্রিল ২০২৩ বিকালে সাভার নিউমার্কেট এলাকার চাপাইন রোডে অজ্ঞাত নামা নিহত ওই নারীর লাশের (মহিলা) তথ্য পায় পিবিআই ঢাকা জেলা। তৎক্ষণাৎ পিবিআই ঢাকা জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিবিআই ক্রাইমসিন টিম অজ্ঞাতনামা লাশের (মহিলা) ডিজিটাল ফিংগার প্রিন্ট সংগ্রহ করে পিবিআই ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রেরণ করে। পিবিআই ফরেনসিক ল্যাবের সহায়তায় পিবিআই, ঢাকা জেলার ক্রাইমসিন টিম অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। স্থানীয়ভাবে জানা যায় যে, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মৃত ব্যক্তির পরিচয়ঃ নামঃ নূর নাহার (৪৬), বাবার নাম মানিক মিয়া, মাতার নাম গয়বুর নেছা। বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়ার বড় কাকর গ্রাম।
এ বিষয়ে পুলিশ সুপার পিবিআই ঢাকা জেলা মহোদয় জানান, কোনো অজ্ঞাতনামা লাশের তথ্য পেলে আমাদের ক্রাইমসিন টিম লাশের পরিচয় সনাক্তের জন্য এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতেই কাজ করে। আমরা একটি বিষয় মাথায় রেখে কাজ করি তা হল-যদি লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হই তাহলে শেষ বারের মতো নিহতের পরিবারের লোকজন তাকে দেখতে পারবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments