নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও নুরুননাহার বেগম (লিপি)’র পুত্র নোমান জামান মিশকাত (১৬) নিখোঁজ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, তিনি চাকুরীর কারণে উপজেলা পরিষদ ক্যাম্পাসের একটি আবাসিক কোয়াটারে তার পুত্র সন্তানকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর শিকদার হাটে। তার পুত্র আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত ২৭ জানুয়ারি ২০২৪ দুপুর প্রায় পৌনে ৩ টার দিকে সে আবাসিক কোয়াটার থেকে বের হয়। রাতেও কোয়াটারে না ফেরায় পিতা মনিরুজ্জামান উদ্বিগ্ন হয়। রাতেই এলাকার তার বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়দের কাছে খবর নিয়ে কোন খোঁজ না পাওয়ায় পরদিন ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং- ১৩৮৬। তথ্যমতে নিখোঁজ নোমান জামান মিশকাত এর শারীরিক গড়ন: চোখ টানা টানা,চুল ছোট ছোট, মুখের আকৃতি গোলাকার, চামড়ার রঙ উজ্জল, রক্তের গ্রæপ এবি পজেটিভ, মাপ ৫ফুট ৫ইঞ্চি, নাক লম্বা, কপাল প্রশস্থ, গলা লম্বাটে, ওজন ৫৫ কেজি। আজ থেকে প্রায় দু’সপ্তাহ অতিক্রম হলেও সন্তানের কোন সন্ধান না পাওয়ায় পিতা-মাতা সহ পরিবারের লোকজন বিষম চিন্তিত ও মর্মাহত অবস্থায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি নোমান জামান মিশকাত-এর খোঁজ পেলে দ্রুত তার বাবা-মা’র মোবাইল ফোনে সংবাদটি পৌছানোর জন্য অনুরোধ জানিয়েছেন (০১৭০৫৯৫০৫৭৭ ও ০১৭০৫৯৫০৫৭৫) অথবা ওসি আটোয়ারী থানা ০১৩২০১৩৮৪২৩
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments