ডেস্ক রিপোর্ট: সিপিবি আহুত সারাদেশে উপজেলা-থানায় দুর্নীতিবিরোধী সমাবেশের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত দুর্নীতি বিরোধী সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকারের নীতি দুর্নীতিকে লালন পালন করছে। ক্ষমতার ছত্রছায়ায় থেকেই এসব দুর্নীতিবাজরা মহা দুর্নীতিবাজে পরিণত হয়েছে। এদের হাত থেকে দেশ বাঁচাতে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।
তিনি বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তেঁতুলিয়া থেকে শুরু করে সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করবে।
তিনি আগামী ১৬ জুলাই বামজোট আহুত দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি সফল করারও আহ্বান জানান।
তিনি বলেন, একের পর এক দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে এটা তো ছিটেফোঁটা। যাদের প্রশ্রয় এরা দুর্নীতি করেছে সে খবর তো এখনো বেরোলো না। প্রশ্রয়দানকারী নায়কদের ধরতে না পারলে এই দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া যাবে না।
সিপিবি নেতা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার জনমত অপেক্ষা করে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিল। ঋণ খেলাপিদের কাছ থেকে এখনো টাকা আদায় করা হলো না। বিদেশে পাচারকৃত টাকা উদ্ধারের কোন খবর আমরা পাচ্ছি না। এ অবস্থা থাকলে দুর্নীতিবাজরাই উৎসাহিত হবে। তাই সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে সকল মানুষকে মাঠে নামতে হবে। দুর্নীতিবাজদের হঠানোর সাথে সাথে চলমান দুঃশাসন হঠানো, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করতে হবে।
দেশব্যাপী দুর্নীতিবিরোধী সমাবেশের অংশ হিসেবে বিভিন্ন উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে পুলিশ বাধা প্রদান করে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments