স্টাফ রিপোটার: আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য প্লাটিনাম র্যালেতে অংশ নিতে থানা-ওয়ার্ড এবং রাজধানীর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আজ মুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এই র্যালি শুরু হবে। লাখো নেতাকর্মীর অংশ গ্রহনের মধ্যদিয়ে র্যালিটি শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টায় ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পলিনের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল ও ১০টি পিকআপ ভ্যান নিয়ে আ’লীগের বর্ণাঢ্য প্লাটিনাম র্যালিতে অংশ নিতে ডেমরার রানীমহল থেকে রওনা দিয়েছে। পিকআপ ভ্যানের চারপাশে সরকারের টানা চার মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছে ব্যানারে। ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল ২৫টি ভ্যানে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বাধ্যযন্ত্র বাজিয়ে র্যারিতে অংশ নিতে আগে-ভাগেই রওণা দিয়েছেন। ৪৯নং য়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী এম এ গনি মিয়া ১২টি ট্রাকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে র্যালিতে অংশ নিতে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু’র নেতৃত্বে যাত্রাবাড়ী মালঞ্চ কমিনিউটি সেন্টারের সামনে থেকে বেলা ১২টায় র্যালিতে অংশ নিতে রওনা দিয়েছেন। ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আওয়াল ১২শত নেতাকর্মী নিয়ে র্যালিতে অংশ নিতে আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলে এসেছেন। ঢাকা-৫ নির্বাচনী এলাকার আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি ২০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের বর্ণাঢ্য প্লাটিনাম র্যালেতে আসছেন। ইতিমধ্যে সজলের অনুসারিরা ৩শতাধিক পিকআপ ভ্যান ও ৫শতাধিক মোটর সাইকেল এবং পায়ে হেঁটে র্যালিতে অংশ নিতে সায়েদাবাদ মোড়ে অবস্থান করছেন। তাদের আগমনে এরইমধ্যে ২৩ বঙ্গবন্ধু এবিনিউস্থ থেকে শুরু করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলা একাডেমি.শাহাবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকায় উৎসব বিরাজ করছেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments