স্টাফ রিপোর্টার :পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের সাথে সৎ ভাইয়ের মতো আচরণ করতো বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
সোমবার ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, পাকিস্তানিরা সব সময় বঙ্গালিদের উপর অত্যাচারন- নির্যাতন করেছে। সেই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে স্বাধীন বাংলাদেশেরও জন্ম হতো না। তিনি বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশবাসীকে সুখে শান্তিতে রাখতে বিশ্বের সাথে তালমিলিয়ে দেশকে উন্নয়নের রোলমর্ডেল হিসেবে দাড় করিয়েছেন। দেশের মানুষের শান্তির জন্ম নিজেকে উজার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিএনপি-জামায়াত শুধু নিজেদের সুখের জন্য লুটপাট করেছেন। তাই আগামীতেও দেশের মানুষ ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় আসনে বসাবে।
মান্নান স্কুল এণ্ড কলেজ এর গভনিংবডির সভাপতি কামরুজ্জামান জামাল কামরুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা পূর্বঞ্চল প্রেসক্লাবের সভাপতি সারোয়ার আরিফ উদ্দিন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম, ডেমরা থানা আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো ইউনুস আলী( সাদ্দাম), এম এ আলীসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments