ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫ অস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫), আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সী (৩৪)। এরমধ্যে আবুল হোসেন ও সোহান ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ঘটনার পর মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এজাহারভুক্ত দুই আসামিকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি লোহার ধারালো কিরিচ, একটি স্টিলের ধারালো চাপাতি, একটি লোহার ধারালো চাপাতি ও একটি ধারালো ধারালো ছোরা উদ্ধার করে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments