পিরোজপুর অফিস : বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, সুস্থ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক নির্বাচন। এ নির্বাচনের সঙ্গে শুধু গণতান্ত্রিক উত্তরণই নয়, বরং দেশের ভবিষ্যৎও ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই নির্বাচনের ওপর নির্ভরশীল। এতো বড় একটি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments