স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শুনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কি করবে?
তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদের কে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন,বাংলাদেশে কোন সন্ত্রাস নৈরাজ্যকারীর স্হান নেই।কোন স্বৈরাচার ও দুষ্কৃতকারীর স্হান হবে না এই দেশে। কোন চাঁদাবাজ,লুটতরাজ ও দখলদারির স্হান বাংলার মাটিতে নেই।
আমিনুল হক বলেন, যারা গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপরে জুলুম নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না।
উপস্থিত সকলের উদ্দেশ্য তিনি বলেন, আপনারাই তো গত গত ১৫ বছরে ভোট দেন নাই। তাহলে তারা (আওয়ামী লীগ) আবার জনগণের বন্ধু হয় কিভাবে? স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন হত্যা করেছে- হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এ দেশ এখন স্বাধীন,সেই স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জায়গা নেই ।
আজ শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির বাড়ী ও প্লট মালিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা এর সভাপতিত্বে জনকল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজুল আহসান সভা সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,অলিউল হাসানাত তুহিন,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, যুবদল রুপনগর থানার সিনিয়র সহসভাপতি মোঃ নাঈম,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল আলম টুটুল,৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শমসের ইসলাম জিয়া প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments