বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১১টায় শোভাযাত্রা ও শান্তির প্রতীক সাদা পায়রা আকাশে ওড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতায় বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন কমিটির সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক মোছা. হালিমা খাতুন।
এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তারের গ্রন্থনা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের পরিবেশনায় 'এ ডলস হাউজ' নাটক মঞ্চস্থ হয়।
এছাড়াও নারী জাগরণমূলক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। উপস্থাপনায় ছিলেন সনিয়া আক্তার ও মিরাজুল ইসলাম। এছাড়াও একাধিক বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে দুপুর ১ টায় 'আমার পেশায় নারীর অধিকার, নিরাপত্তা ও সীমাবদ্ধতা' শিরোনামে পেশাজীবী মডেল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এসময় বিতার্কিক হিসেবে আইনজীবীর ভূমিকায় সাদিয়া জেবিন, ডাক্তার ভূমিকায় আমেনা আঁখি। গার্মেন্টস কর্মীর ভূমিকায় নিশাত জাহান নিসা, সাংবাদিকের ভূমিকায় তানহিম রহমান, মডেলের ভূমিকায় নুসরাত জাহান সায়মা এবং শিক্ষকের ভূমিকায় মুকুল আহমেদ রনি তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। অতিথি ও বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন, বঙ্গবন্ধু এন্ড লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সোহানা সুলতানা ইতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক নুসরাত তায়েফ, এবং বঙ্গবন্ধু এন্ড লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের প্রভাষক সানিয়া আক্তার প্রমুখ।
অপরদিকে নারী নিপীড়ন ও সহিংসতা রোধের সমাজ মনস্তত্ত্ব গঠনকল্পে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব। এছাড়া আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবীন হক এবং উপস্থাপনায় থাকবেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রদীতা দত্ত।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments