রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এম. আতিকুল ইসলাম ওসমানীকে সভাপতি ও মো: গোলাম রাব্বীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। বানারীপাড়া মাহামুদিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার বিদায়ী সভাপতি মো. আসাদুজ্জামান মহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ’র সদ্য সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি এইচ এম কাওসার বাঙ্গালী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বরিশাল জেলা শাখার সভাপতি এম এম সালাউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি সাজিদুর রহমান তালুকদার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ্ । বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শীহাব উদ্দিন নেছারাবাদী ও পৌর শাখার সভাপতি জালিস মাহমুদ মৃধা । এদিকে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments