স্টাফ রিপোর্টার: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক বলেন, হাসপাতালের এ গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরো সম্প্রসারিত হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।
বক্তারা বলেন, পুননির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এ কার্ডিয়াক আইসিইউ ইউনিটটির পুননির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি এখন অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধায় সজ্জিত হয়েছে, যা গুরুতর হৃদরোগী শিশুদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। ২০২৪ সালের ১৯ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডে কার্ডিয়াক আইসিইউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনিটটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আকিজ বশির গ্রুপের সার্বিক সহযোগিতায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুননির্মাণ করে চালু করার উদ্যোগ নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments