কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক হত্যা দিবস পালন করেছে কৃষক লীগ নেতাকর্মীরা। এ উপলক্ষে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগ, পৌর কৃষক লীগ ও মহিপুর কৃষক লীগ যৌথভাবে এর আয়োজন করে। কৃষক নেতারা মঙ্গলবার সকাল ১০ টায় ১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্মরনে ও বিচারের দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আাওয়ামী দলীয় কার্যলয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর কৃষক লীগের সভাপতি মর্তুল্লাহ সৌরভ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন দোলন ঢালী।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments